এস.এস.সি/দাখিল ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের কে শুভেচ্ছা ও অভিনন্দন

সুপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।

এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় তোমরা আশানুরুপ ভাল ফলাফল লাভ করে মেধার সাক্ষর রাখায় তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভুবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের কাঙ্খিত ফলাফলে তোমাদের মা-বাবা, শিক্ষকদের সাথে আমরাও আনন্দিত।



সামনে তোমাদের ভর্তিযুদ্ধ, সেখানেও তোমরা ভাল ফলাফল করো, সুদূর মদীনা মুনাওয়ারায় বসে তোমাদের জন্য এই দোয়া করছি।

তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছো। তোমাদের জন্য অপেক্ষা করছে আরো নতুন নতুন লড়াই। এ লড়াই স্বপ্নকে বাস্তবে রুপ দেবার, এ লড়াইয়ে তোমাকে জিততেই হবে। তুমি তোমার, তোমার পরিবারের, তুমি দেশের এবং তুমি সবার, এটা মনে রাখতে হবে।

দেশ-জাতির চরম ক্রান্তিলগ্নে আজ সৎ ও দক্ষ নেতৃত্বের বড়ই অভাব, যার ফলে সর্বত্র বিরাজ করছে অশান্তি-অস্থিরতা, সংঘাত-সংঘর্ষ। সেই সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব তোমাদেরকেই পূরণ করতে হবে।

ঝঞ্জাবিক্ষুব্ধ এ পৃথিবীতে নিজেকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলে দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার জন্য আল্লাহ তায়ালার বন্দেগীর বিকল্প কিছু নেই।

তাই এসো, হেরার আলোয় আলোকিত হয়ে আমরা সমাজকে আলোকিত করার শপথ গ্রহন করি। আল্লাহ আমাদের সহায় হউন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাজাতের বার্তাবাহী মাহে রমজান

জৈন্তাপুরে লাল শাপলার বিলে

আজহারীর মাহফিলে নব্য-মুসলিম হওয়া, ১১ জনই অমুসলিম ছিলো