রুবিক’স কিউব মেলানোর নিঞ্জা টেকনিক
বাজারে অনেক ধরণের রুবিক’স কিউব আছে ( 2X2X2, 3X3X3, 4X4X4, 5X5X5 এবং আরো অনেক )। বেসিক রুবিক’স কিউব ( 3X3X3 ) যেভবে মেলাতে হয়, তা নিয়ে এই লিখা বেসিক ১ কিউবের বেসিক জানা থাকলে এটি মেলানো অনেকটাই সহজ হয়ে যায়। তাই চলুন কিউবের সাধারণ কিছু বিষয় জেনে আসি – আপনার কিউবে ৬টি রঙ রয়েছে। Layer: কিউবে তিনটি লেয়ার আছে। প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার । Center: প্রতিটি রঙের মাঝখানের বর্গটি’তে কেবল একটি মাত্র রঙ থাকে, যা লেয়ার থেকে আলাদা করা যায় না। একে মূলত Center বলা হয়। Corner: রুবিক’স কিউবের কোনায় যে ৩টি রঙ একত্রিত হয়, তাকে ‘কর্ণার’ বলে। Edge: সেন্টার এবং কর্ণারের মাঝখানে যে ২টি রঙের কিউব আছে, তাকে ‘এজ’ বলে।