সমগ্র সিলেটে নিষিদ্ধ নন আজহারী,


বহুল জনপ্রিয় মুফাসসির মিজানুর রহমান আজহারী সিলেটে নিষিদ্ধ হয়েছেন 
এমন সংবাদ যারা পরিবেশন করছেন তারা মিথ্যাচার করছেন।গতকাল সিলেট 
      জেলা প্রশাসকের আহবানে অনুষ্ঠিত বৈঠকে আমি নিজে উপস্তিত ছিলাম।
       সিলেটের পুলিশ সুপার ডিজিএফআই, এনএসআই, জনপ্রতিনিধি,আলেম 
   উলামাদের উপস্তিতিতে সেখানে জৈন্তাপুর কানাইঘাটের উভয় পক্ষের কথা 
 শুনে জেলা প্রশাসক কেবল ঐ দুই মাহফিলে আজহারীকে বাদ দিয়ে অন্য যে
      কোন আলেম দিয়ে মাহফিল চালানোর অনুরোধ জানিয়েছেন।একই সাথে 
আলেমদের উদ্দ্যেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন সিলেটের জেলা
 প্রশাসক ও পুলিশ সুপার মহুদয়। মাহফিল বন্ধের আবদারকে দু:খজনক উল্লেখ 
    করে বলা হয়েছে আজ আপনারা করছেন কাল অন্যরা আপনাদের ব্যাপারে 
আপত্তি করতে পারে।আজহারী সাহেবের ব্যাপারে কোন নেতিবাচক কথা শুনতে 
চায়নি বৈঠক।বলা হয়েছে কথায় কথায় ইহুদী খৃষ্টানদের ইসলামের দুশমন বলা 
হলে ও আজ মুসলমানরাই মুসলমানদের দুশমন।আজহারী সিলেটে নিষিদ্ধ হননি।
     বাতিল হয়েছে কেবল কানাইঘাট জৈন্তাপুরের মাহফিল। আলহামদুলিল্লাহ, 
সুম্মা আলহামদুলিল্লাহ! কানাইঘাট জৈন্তাপুরের আয়োকজরা সফল হয়েছেন- কারণ 
সংকীর্ণমনাদের সামনে যে নসিহত আজহারী করতে পারতেন না সেই নসিহত করতে
 পেরেছেন সিলেটের প্রশাসন।দু:খিত!সিলেটের জেলা প্রশাসক,পুলিশ সুপার মহুদয়,
উপজেলা চেয়ারম্যান, ইউএনও,অসি মহুদ,ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ এবং সামাজি ও 
রাজনৈতিক নেতৃবৃন্দ।আমরা আপনাদের সময় নষ্ট করেছি।আমরা আলেম সমাজ 
আপনাদের কাছে লজ্জিত,কারণ কোন গানের শিল্পী,নাচের নর্তকি,নাটকের 
অভিনেতা,সিনেমার নায়ক একে অপরকে বাধা হয়ে দাড়ায় না।আমরা আলেমরাই 
আলেমদের পথের বাধা।আমাদের জন্য দোয়া করবেন, 
আপনাদের নসিহত গুলো যেন আমরা আমল করতে পারি। 

CP 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাজাতের বার্তাবাহী মাহে রমজান

জৈন্তাপুরে লাল শাপলার বিলে

আজহারীর মাহফিলে নব্য-মুসলিম হওয়া, ১১ জনই অমুসলিম ছিলো